1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সাপাহার সীমান্তে ভারতের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-06-2026 ইং
  • 1492 বার পঠিত
ad728

নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক জানান,লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থান করছেন এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা না থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সীমান্তে পুশ-ইনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728