1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কাতারে জব্দ ৬০০ কোটি ডলার নিয়ে ইরানের ভাষ্য

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-06-2026 ইং
  • 548 বার পঠিত
ad728

কাতারে জব্দ থাকা ইরানের সম্পদের অর্ধেক, অর্থাৎ ৬০০ কোটি মার্কিন ডলার শিগগিরই তেহরানের কাছে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।


আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, পবিত্র নগরী কুমে শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি।


পেজেশকিয়ান বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী, কাতারে থাকা ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলার সম্পদের মধ্যে ৬০০ কোটি ডলার দেশে ফিরিয়ে আনা হবে। বাকি অর্থও ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’


তবে এ দাবির বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়, চুক্তি বাস্তবায়নের পর ইরানের জব্দ বা সীমাবদ্ধ করা তহবিল ও সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওয়াশিংটন।


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পুরো প্রক্রিয়াজুড়েই বিদেশি ব্যাংকে জব্দ থাকা সম্পদ ফেরত দেওয়ার বিষয়টি সমঝোতার অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরেছিল ইরান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728