তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের শুনানি রোববার (২ নভেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত পরবর্তী তারিখে বিষয়টি পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে বেশ কয়েকজন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের করা আপিল বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এরপর থেকে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা এই মামলাগুলো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আপিল বিভাগের রায় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

