1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-06-2026 ইং
  • 671 বার পঠিত
ad728

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে সোমবার জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো একাদশই ধরে রাখতে পারেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে এ ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সম্ভাব্য একাদশ নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে। তবে এখনই একাদশ প্রকাশ করতে চাই না। জাপানের বিপক্ষে কোন একাদশ সবচেয়ে উপযুক্ত হবে, তা নিয়ে আমি আরও ভাবব।’


তিনি আরও বলেন, ‘দিন শেষে আমাদের পুরো মনোযোগ ম্যাচেই থাকতে হবে। আমরা খুব কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি।’


নেইমারের শারীরিক অবস্থা সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে সে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। তবে এখন সে আরও বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছে।’


ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাথেউস কুনিয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728