1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ১৫

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12288 বার পঠিত
ad728

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত অন্তত ১৫

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাসযাত্রী প্রাণ হারিয়েছেন। শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুভোঝাই হাইড্রোলিক ট্রাকের বিকট সংঘর্ষে এই

হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘আল-আরাফাহ পরিবহন’-এর বাসটি ঢাকা অভিমুখে যাওয়ার সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এ সময়

বিপরীত দিক থেকে আসা বালু পৌঁছানোর কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় দুটি যানই সড়কের ওপর উল্টে ছিটকে পড়ে।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত বাড়ান। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌঁছে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা গেছে। নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা

আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটটিতে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..