1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

'পেটালস অব টাইম' শিল্পে সুসময়ের চিহ্নবাহী এক প্রদর্শনী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-06-2026 ইং
  • 630 বার পঠিত
ad728

২৬ জুন শুক্রবার ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে 'পেটালস অব টাইম' শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। চার গুণী শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধ, শিল্পী আলী, এলিজা রহমান ও ফারিন আহমেদের শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। 


সময় বয়ে যায় আপন বেগে। এ সময়ের কাছে ঋণী সৃষ্টি রহস্য। আর তা একেকজনের কাছে একেক রকম বোধের জন্ম দেয়। যিনি শিল্পী তার চিত্রকর্মের মূলভাবও একে এড়াতে পারে না।   


'পেটালস অব টাইম' শীর্ষক প্রদর্শনীর প্রতিটি চিত্রকর্ম কথা বলে দেশীয় আবেগে নিজ ভূমিতে রঙের গল্পের মায়া হয়ে। ক্যানভাসের জড় সত্বা এখানে জীবন্ত। দর্শকদের সঙ্গে তাই মিতালী জমে শিল্পের। 


প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মের শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধ নিজের কাজ নিয়ে বলেন, 'দীর্ঘ দিন ধরে ছবি আঁকছি। এখানে ঠাঁই পাওয়া শিল্পকর্মগুলো আমার নতুন কাজ। সময়কে আমি দেখি জাদুরাজ্যের এক চাবি হিসেবে। এই ছবিগুলো আঁকতে আঁকতে সেখানেই ডুব দিয়েছি।'  


প্রদর্শনী নিয়ে আরেক চিত্রকর শিল্পী আলী বলেন, 'রঙ নিয়ে কিছু নিরীক্ষা করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে এমন কাজ। তবেই আমার পরিশ্রম সার্থক হবে।' 


শিল্পী এলিজা রহমান নিজের চিত্রকর্ম সম্পর্কে বলেন, 'সময়ের বাঁক বদল থাকে। এটা নিয়েই কাজ করেছি। বোধের দিক থেকে স্বাধীন থেকে এই প্রদর্শনীর ছবিগুলো এঁকেছি।'


শিল্পী ফারিন আহমেদ বলেন, 'বাস্তবতা আর কল্পনার মিশেলের আমার ছবির জগৎ। ক্যানভাসে বলেছি মনের কথা। দর্শকরা ভালোভাবে নিয়েছেন এটাকে।'


শিল্পের পথচলা নিরর্থক নয়। বরং জীবনের সমান্তরালে এর বয়ে যাওয়া। 'পেটালস অব টাইম' শীর্ষক প্রদর্শনী সুসময়ের চিহ্ন হয়ে নিজেকে জানান দেয় স্বকীয়তায়। দর্শকরা মোহিত হন এমন আয়োজনে। ক্লান্তি তাই স্পর্শ করে না এতটুকু। নতুন অবগাহনের সবটুকু দিশা জুগিয়ে প্রদর্শনীটি স্বার্থক এ কারণে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728