ঘানার ভাইরাল সেই তান্ত্রিক এবার ভবিষ্যদ্বাণী করছেন যে, বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে কেপ ভার্দে।
নানা কোয়াকু বনসাম নামের ওই তান্ত্রিক বলেছেন, মৌসুমের দ্বিতীয় পর্বে আফ্রিকান দল কেপ ভার্দে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে নিজেদের মেলে ধরবে এবং শিরোপাধারীদের বিপক্ষে তাদের জয় নিশ্চিত করবে।
আফ্রিকার দলের বিপক্ষে বিশ্বকাপে এর আগে সাতবার মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তেরা। তারা নাইজেরিয়ার বিপক্ষে পাঁচবার এবং আইভরি কোস্টের বিপক্ষে একবার জয়লাভ করেছে। এক্ষেত্রে একটি মাত্র পরাজয় রয়েছে তাদের। সেটি ছিল ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে।
এবার আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে সরাসরি নকআউট চ্যালেঞ্জের মুখোমুখি হলো। এখন দেখা যাক, বনসামের ভবিষ্যদ্বাণী কতোটা সত্যি হয়!