1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইসরায়েল-লেবানন চুক্তি ঐতিহাসিক মাইলফলক: জাতিসংঘ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-06-2026 ইং
  • 23767 বার পঠিত
ad728

জাতিসংঘ ইসরায়েল, লেবানন ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে গঠিত নতুন ‘ত্রিপাক্ষিক কাঠামো’ কে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি ‘মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে।


সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, 'নতুন এই উদ্যোগ ইসরায়েল ও লেবাননের মধ্যে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।'


গত ২৬ জুন ঘোষিত এই ত্রিপাক্ষিক কাঠামোর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবানন একটি নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর মূল লক্ষ্য ইসরায়েল-লেবানন সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করা।


স্টিফেন ডুজারিক বলেন, 'দুই দেশকে বিভক্তকারী কার্যত সীমান্ত ‘ব্লু লাইন’–এর উভয় পাশে টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং উভয় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।'


তিনি আরও জানান, ২০০৬ সালের যুদ্ধের পর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে লেবানন ও ইসরায়েলকে তাদের দায়বদ্ধতা পালনে জাতিসংঘ সহযোগিতা অব্যাহত রাখবে।


জাতিসংঘের মতে, এই নতুন ত্রিপাক্ষিক কাঠামোর সফল বাস্তবায়ন হলে সীমান্তে উত্তেজনা প্রশমনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি সম্ভব হতে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728