1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পেলেন ১৭ বছর বয়সী আহনাফ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-10-2025 ইং
  • 16233 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন বাংলাদেশি কিশোর প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন। ১৭ বছর বয়সী আহনাফ আবিদ মাহির দীর্ঘ প্রশিক্ষণ শেষে স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন।

আহনাফ জানান, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশে উড়ার। তিনি বলেন, “বাল্যকাল থেকেই বিমানচালনার প্রতি আগ্রহ ছিল। কঠোর প্রশিক্ষণ ও অধ্যাবসায়ের ফলে আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে।”

লস অ্যাঞ্জেলেসের একটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক জানান, আহনাফ প্রশিক্ষণকালীন সময়ে অত্যন্ত মনোযোগী ও দক্ষতা প্রদর্শন করেছেন। তিনি প্রশিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন।

আহনাফের পরিবারও এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন। তার বাবা-মা জানান, “আমরা চাইব না শুধুমাত্র আমাদের ছেলে, বরং আরও অনেক তরুণ এই উদাহরণ অনুসরণ করে তাদের স্বপ্ন পূরণ করুক।”

বিশেষজ্ঞরা বলছেন, এত কম বয়সে পাইলট সার্টিফিকেট অর্জন করা একটি অনুপ্রেরণামূলক ঘটনা, যা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের প্রেরণা দেবে।

এছাড়া, এই সাফল্য বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গর্বের এক নতুন অধ্যায়ও সূচনা করেছে। আহনাফের এই অর্জন আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের একটি ইতিবাচক পরিচয় তুলে ধরেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728