মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন তেহরানের সঙ্গে নতুন একটি ‘স্বাভাবিক সম্পর্ক’ গড়ে তোলার চেষ্টা করছে।
প্রথম আলোচনা ছিল ইরান ও ওমানের মধ্যে, এরপর ওমান ও কাতার, তারপর ইরান ও সৌদি আরব এবং সবশেষে কাতার ও সৌদি আরবের মধ্যে। এর মূল লক্ষ্য ছিল যুদ্ধের ধুলোবালি থিতিয়ে আসার পর আঞ্চলিক সহাবস্থান কেমন হবে তা নির্ধারণ করা।
এমন বিস্ময়কর কূটনৈতিক তৎপরতা কেবল শুরু হয়েছে, আরও বৈঠকের প্রত্যাশা রয়েছে, কারণ উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে নতুন এক স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার কাজ করছে।
হরমোজ প্রণালী দিয়ে যাতায়াত কীভাবে পরিচালিত হবে এবং নিরাপত্তার সম্ভাব্য ছাড়ের বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে কী ধরনের আর্থিক সুবিধা দিতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি চূড়ান্ত করার চলমান আলোচনার পাশাপাশি (তবে আলাদাভাবে) ঘটছে, যার সময়সীমা আগস্টের শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..