1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে তর্ক, ঝালকাঠিতে ঘুষিতে নাকের হাড় ভাঙার অভিযোগ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-07-2026 ইং
  • 35 বার পঠিত
ad728

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ঘুষি মেরে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকালে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।


আহত যুবকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।


তার পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন তাকে ঘুষি মারেন। এতে হাসিবুল ইসলামের নাকে গুরুতর আঘাত লাগে।


পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানান, তার নাকের হাড় ভেঙে গেছে।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728