1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আগস্টের ১৯ দিনে এলো ২০৩ কোটি ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২৯ শতাংশ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 20-08-2026 ইং
  • 10614 বার পঠিত
ad728

চলতি আগস্ট মাসের প্রথম ১৯ দিনেই দেশের অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলে এসেছে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স।

স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৯৮১ কোটি ৩০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যাংক সূত্রের প্রাপ্ত তথ্যানুযায়ী, শুধু বুধবার (১৯ আগস্ট) এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৮৭ কোটি ২০ লাখ টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। গত বছরের আগস্টের প্রথম ১৯ দিনে যেখানে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার, সেখানে এবার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৯.১০ শতাংশে।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক রেমিট্যান্স প্রাপ্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৯ কোটি ডলারে।

আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার। ফলে নতুন অর্থ বছরের শুরু থেকেই শক্তিশালী অবস্থানে রয়েছে প্রবাসী আয়ের খাত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..