1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ব্রাজিল-জাপান খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-07-2026 ইং
  • 245 বার পঠিত
ad728

রাজধানীর আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে সালিশ বৈঠকের পর বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।

নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহের নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে। তিনি আদাবরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বাস করতেন এবং নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, গত ২৯ জুন ব্রাজিল বনাম জাপান ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। পরদিন আবারও মারামারি ঘটে। বুধবার রাত ৮টার দিকে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশা ও সাদ্দামকে কুপিয়ে জখম করে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728