1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শুক্রবারে বাজারের হালচাল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-07-2026 ইং
  • 243 বার পঠিত
ad728

রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও চড়া থাকায় স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তবে গরুর মাংস ও ডিমের বাজারে তেমন পরিবর্তন হয়নি।


শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


বাজারে রুই মাছ আকারভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।


সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, চিংড়ি মাছের দামও আগের তুলনায় বেড়েছে। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কিছু চিংড়ির দাম প্রতি কেজিতে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে।


মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকা রয়েছে।


ডিমের বাজারে দাম কিছুটা কমেছে। বিক্রেতারা জানান, এক ডজন সাদা ব্রয়লার ডিম ১০০ টাকা এবং বাদামি ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই ডজন ডিমের দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।


বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, ২০০ টাকার নিচে ভালো মানের মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে। চাষের মাছের দাম তুলনামূলক কম হলেও সামুদ্রিক মাছের উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728