1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

আমির খানের তৃতীয় বিয়ে রবিবার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-07-2026 ইং
  • 21484 বার পঠিত
ad728

রবিবার (৫ জুলাই) তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। পাত্রী গৌরী স্প্র্যাট। ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন। সেসময়ই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার আলোচনা শুরু হয়।


এবার বিয়ের পিড়িতে বসছেন তারা। এ বিয়ের খবর নিয়ে ইতোমধ্যেই কৌতূহলের শেষ নেই।

 

গেল জুন মাস থেকেই আমির খান নাকি চুপিসারে তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আগামী ৫ জুলাই নিজের বাসভবনে বিয়ে সারবেন অভিনেতা। তবে তিনি আগেভাগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও জমকালো অনুষ্ঠান নয়, বরং বিয়ে হবে ছিমছামভাবেই। 


বলিউডের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ১০০ থেকে ১৫০ জন অতিথিকে সাক্ষী রেখে তৃতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন আমির খান। দুই প্রাক্তন স্ত্রী, তিন সন্তান, বোনদের পরিবারসহ বলিউডের থেকে উপস্থিত থাকবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর দুই বন্ধু আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার সন্তোষী। যদিও শাহরুখ-সালমানদের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে কানাঘুষা, বন্ধুকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠান শেষের পরও উপস্থিত হতে পারেন দুই খান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..