সিলেটে একটি আলোচনা সভার প্রায় তিন মিনিটের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। এতে মাত্র তিনি মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ্য করে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করেছেন উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।
শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ সম্বোধন করেন।
পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ বলে মন্তব্য করেছেন।
তবে বিষয়টিকে নিজের দীর্ঘদিনের অভ্যাস ও শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ বলছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। তিনি বলেন, ‘তিন মিনিটের বক্তব্যে বারবার ‘স্যার’ শব্দটি ব্যবহার উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি দীর্ঘদিনের অভ্যাস ও শ্রদ্ধাবোধের বহিৎপ্রকাশ। আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবে সম্বোধন করি।