1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

তেহরানে লাখো মানুষের শোকের মিছিলে খামেনির শেষযাত্রা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-07-2026 ইং
  • 159 বার পঠিত
ad728

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায় লাখো মানুষের ঢল নেমেছে রাজধানী তেহরানে। সোমবার তেহরানের প্রধান সড়কগুলো শোকার্ত মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন বহনকারী ট্রাককে ঘিরে হাজার-হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

দুই দিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাষ্ট্রীয়ভাবে মরদেহ রাখা হওয়ার পর প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শবযাত্রা ইমাম হোসেইন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত অতিক্রম করে।

রবিবার গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির কফিনের পাশে তার তিন ছেলে জানাজার নামাজে অংশ নিলেও, বর্তমান সর্বোচ্চ নেতা ও তার উত্তরসূরি মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, লাখো মানুষ শবযাত্রায় অংশ নিয়েছেন। শোকযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা। বিভিন্ন ব্যানারে ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আহ্বান জানানো হয়। এছাড়া একটি সেতুতে টানানো ট্রাম্পের ছবিযুক্ত বিলবোর্ড লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর ছুড়তেও দেখা যায়। বিলবোর্ডে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্র আমাদের বাবাকে হত্যা করেছে। তোমাদের আমরা ছাড়ব না।’

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকেও শবযাত্রায় অংশ নিতে দেখা গেছে। যুদ্ধ শুরুর পর এটিই ছিল তার প্রথম বড় জনসম্মুখে উপস্থিতি। একই সময়ে বর্তমান প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও সাধারণ শোকাহত মানুষের সঙ্গে পদযাত্রায় অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728