1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষের আসর বসবে তিন মহাদেশে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-07-2026 ইং
  • 4750 বার পঠিত
ad728

২০২৬ বিশ্বকাপের উত্তেজনা চললেও ফুটবলপ্রেমীদের নজর ধীরে ধীরে ঘুরছে ২০৩০ সালের বিশ্বকাপের দিকে। কারণ, ফুটবলের সবচেয়ে বড় এই আসর এবার হতে যাচ্ছে একেবারেই ব্যতিক্রমী আয়োজনে।

বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ইতোমধ্যেই স্বাগতিক হিসেবে ছয়টি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

ফিফার ঘোষণানুযায়ী, ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই তিন দেশেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ।স্বাগতিক হওয়ায় তারা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

এদিকে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে উদ্বোধনী তিনটি ম্যাচ আয়োজন করা হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

এই তিন দেশও স্বাগতিক মর্যাদার কারণে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ফলে এখন পর্যন্ত ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে মোট ছয়টি দেশের- স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।

তবে একটি বিষয় ভিন্ন থাকছে। দক্ষিণ আমেরিকার তিন স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও তারা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে। অন্যদিকে ইউরোপ ও আফ্রিকার তিন মূল আয়োজক দেশকে বাছাইপর্ব খেলতে হবে না।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উরুগুয়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯৩০ সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দেশটিতে, যেখানে শিরোপাও জিতেছিল উরুগুয়ে। সেই আসরের রানার্সআপ ছিল আর্জেন্টিনা। অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দপ্তর অবস্থিত প্যারাগুয়েতে। ফুটবল ইতিহাসে এই তিন দেশের অবদানকে সম্মান জানাতেই উদ্বোধনী ম্যাচগুলো সেখানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয় দেশের মোট ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে। ভৌগোলিক বিস্তৃতি ও ম্যাচসংখ্যার দিক থেকে এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় আয়োজন।

ফিফার প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। দীর্ঘ সময়জুড়ে চলা এই টুর্নামেন্ট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ আসরগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728