1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ন্যাটো সম্মেলনে ট্রাম্প, এরদোয়ানের সঙ্গে বৈঠক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-07-2026 ইং
  • 4962 বার পঠিত
ad728

ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা উচিত বলে দাবি করেছেন। একই সঙ্গে ন্যাটো জোট নিয়ে নিজের অসন্তোষও পুনর্ব্যক্ত করেছেন।


সম্মেলনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প জানান, তুরস্কের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।


কংগ্রেসের বিদ্যমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই বিক্রির বিষয়টি বিবেচনায় রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
ট্রাম্প আরও বলেন, তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনাও তার প্রশাসনের বিবেচনায় রয়েছে।


এদিকে ন্যাটো সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসছে হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে জোটের নেতারা বিস্তারিত আলোচনা করবেন।


সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়ও গুরুত্ব পাচ্ছে। ন্যাটোর মহাসচিব বলেছেন, সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এ বিষয়ে দীর্ঘদিন ধরেই আরও বেশি ব্যয় করার জন্য মিত্র দেশগুলোর প্রতি চাপ দিয়ে আসছেন ট্রাম্প।


এ ছাড়া তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জনের কার্যকর পথ খুঁজে পায়নি ট্রাম্প প্রশাসন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728