1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

এবার প্রযোজনায় তানিম নূর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 4546 বার পঠিত
ad728

গেল কোরবানি ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেধেছিলেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূর। এই জুটির প্রথম সিনেমা বেশ প্রশংসা পেয়েছিল। এবার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ জুটি বাধছেন সাবিলা-শরিফুল।
‎সামাজিক মাধ্যম ছবির কয়েক সেকেন্ডের মোশন ভিডিও প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন শরিফুল নিজেই।
‎পোস্টে অভিনেতা লেখেন, ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।
‎জানা গেছে, জনপ্রিয় প্রযোজক তানিম নূরের প্রযোজনা সংস্থা ‘বুড়িগঙ্গা টকিজ’-এর ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি তাদের প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র।
‎এই ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকারের।
‎আগামী ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কানাভুলা প্যারাডক্স’।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..