1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ইরাকের নাজাফে খামেনির মরদেহ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-07-2026 ইং
  • 4615 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে। ইরানে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য শেষে মঙ্গলবার মরদেহটি নাজাফে নেওয়া হয়, যেখানে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে অনুষ্ঠিত হবে পরবর্তী আনুষ্ঠানিকতা।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এরপর সেখানে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। নাজাফে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও। তিনি খামেনির শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

শিয়া মুসলিমদের কাছে নাজাফের বিশেষ গুরুত্ব রয়েছে। ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) চাচাতো ভাই ও জামাতা ইমাম আলীর মাজার এই শহরেই অবস্থিত। এ কারণে বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের কাছে এটি অন্যতম পবিত্র স্থান।

বিমানবন্দরে ইরাকি রাজনৈতিক নেতা ও শিয়া ধর্মীয় ব্যক্তিত্বরা মরদেহ গ্রহণ করেন। এরপর বুধবার নাজাফজুড়ে বড় পরিসরে শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728