1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন আটকে রেললাইনে নামাজ আদায়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-07-2026 ইং
  • 5458 বার পঠিত
ad728

দীর্ঘ ৩০ বছরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।


পরে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। এতে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।


বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গেটপাড়-ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।


স্থানীয়দের দাবি, প্রায় তিন দশক ধরে গেটপাড় এলাকায় জলাবদ্ধতা স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বসতবাড়ি ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।


অবরোধকারীদের অভিযোগ, জলাবদ্ধতার বিষয়টি নিয়ে বহুবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছেন। দ্রুত স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।


অবরোধ চলাকালে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে আটকে যায়। মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যান।


জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728