1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-07-2026 ইং
  • 4109 বার পঠিত
ad728

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজনের অনুষ্ঠিত হয়।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। জিয়াউর রহমান ফাউন্ডেশন বহুবছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতেই আজকের এই আয়োজন।


তিনি আরও বলেন, 'দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী পাঁচ বছরে যেখানে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, সেখানে আমাদের সকলেরও উচিত এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করা।'

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728