1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে মিরপুরে দুর্গতি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-07-2026 ইং
  • 3191 বার পঠিত
ad728

কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুর জলাবদ্ধ হয়েছে। অনেক জায়গায় বৃষ্টির পানিতে রাস্তা-ঘাট ডুবে বাসা-বাড়ি, বস্তি ও দোকানপাটের অবস্থা বেহাল। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। ভোগান্তি পেরিয়ে কর্মস্থলে ছুটতে হচ্ছে চাকরিজীবীদের। 


মিরপুর-১, ২, ১০, ১৩ নম্বর বিআরটিএ, শেওড়াপাড়া, কাজীপাড়া, আনসার ক্যাম্প, কালশী, সাংবাদিক আবাসিক এলাকা, মিরপুর-২ নম্বর হাজী রোড, প্যারিস রোড, মিরপুর-১২ নম্বর বি ব্লক, বাইশটেকি ও মিরপুর-১১ এভিনিউ ফাইভের অনেক এলাকায় এখনও পানি নামেনি। 


স্থানীয়রা জানান, মিরপুর ১০ নম্বরে মেট্রোস্টেশনসহ বিভিন্ন মার্কেট থাকায় এই এলাকায় জনসমাগম বেশি। এ জন্য এই স্থানের বৃষ্টির পানি দ্রুত অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তারা।


ডিএনসিসি অঞ্চল-৪ এর সহকারি প্রকৌশলী আমিনুর রহমান চৌধুরী বলেন, যতদিন পর্যন্ত খাল দখলমুক্ত ও পানি প্রবাহ ঠিক না হবে ততদিন মিরপুরে জলাবদ্ধতা থাকবে। জলাবদ্ধতা নিরসনে আমার অঞ্চলে ১৫০ জন লোক কাজ করছে। তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।   


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728