1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বৃষ্টির পানি কি সরাসরি জ্বর নিয়ে আসে?

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-07-2026 ইং
  • 3191 বার পঠিত
ad728

বৃষ্টিতে ভেজার পরপরই জ্বর, সর্দি-কাশি বা ঠান্ডার সমস্যায় ভুগে থাকেন অনেকে। এজন্য মনে প্রশ্ন জাগে, বৃষ্টির পানি কি সরাসরি জ্বর নিয়ে আসে?

চিকিৎসকদের মতে, বৃষ্টিতে ভিজলেই সরাসরি জ্বর আসে না। বৃষ্টির পানি মূলত একটি মাধ্যম হিসেবে কাজ করে। বৃষ্টিতে ভিজলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দেয়। এই সুযোগে বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে আক্রমণ চালায়, ফলে সর্দি, কাশি বা ভাইরাল জ্বরের উপসর্গ দেখা দেয়।

এ ছাড়া বর্ষাকালে আবহাওয়া আর্দ্র। তখন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবিস্তার দ্রুত হয়। বৃষ্টিতে ভেজার পর দ্রুত শরীর শুকাতে না পারলে বা ভেজা কাপড় বেশিক্ষণ গায়ে থাকলে শরীরে ঠান্ডা লেগে যায়। এছাড়া বৃষ্টির পানির সাথে ধুলাবালি ও দূষণ মিশে থাকায় তা ত্বক ও শ্বাসতন্ত্রের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে।

বৃষ্টিতে ভিজলে বাড়িতে ফিরে দ্রুত শুকনো কাপড় পাল্টে শরীর ভালোভাবে মুছে নিতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম বর্ষাকালে সুস্থ রাখবে। বৃষ্টিতে ভেজার পর জ্বর বা ঠান্ডার উপসর্গ দেখা দিলে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728