1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হরমুজ নিয়ে পাল্টাপাল্টি ভাষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-07-2026 ইং
  • 3309 বার পঠিত
ad728

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ও এজন্য ফি আদায়ের বিষয়ে। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরান সব সময়ই হরমুজ প্রণালির মূল ‘প্রহরী’ ছিল এবং ভবিষ্যতেও চিরকাল তা-ই থাকবে।

সোমবার (১৩ জুলাই) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত ইরান দীর্ঘদিন ধরেই নিশ্চিত করে আসছে। ফলে এই সুরক্ষার জন্য কোনো ক্ষতিপূরণ বা মাশুল আদায় করতে হলে তা ন্যায্য হওয়া উচিত। 

ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একেবারেই ঠিক কথা বলেছেন যে যারা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর ইরান চিরকালই এই প্রণালির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফি-কে অতিরিক্ত আখ্যা দিয়ে 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তেহরান এই মাশুল নির্ধারণের ক্ষেত্রে ন্যায্য আচরণ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728