1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

'বুঝতেই পারলাম না শিক্ষামন্ত্রীর অপরাধ কী?'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-07-2026 ইং
  • 2683 বার পঠিত
ad728

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান বলেছেন, বুঝতেই পারলাম না শিক্ষামন্ত্রীর অপরাধ কী? বিএনপি সরকারের ত্রুটি কোথায়? এর আগেই পরিকল্পিত নাশকতার ঘৃণ্য চর্চা।


মঙ্গলবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।


জাহিদ খান বলেন, একটা মিথ্যা বার বার প্রচার করলে তা সত্যকে অতিক্রম করে যেতে পারে। এই কথাটা আমার না। কুখ্যাত নাৎসি শাসক হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলস বলেছিলেন এটা। উক্তিটা মনে পড়ে গেল আজ সারাদিন বাংলাদেশে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে যা যা ঘটেছে তার দিকে চোখ রেখে। 


তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। সব অভিভাবক ও শিক্ষার্থীরা এটা নিয়ে সিরিয়াস। এটা সত্য বাংলাদেশে গত কয়েকদিন ব্যাপক বৃষ্টি হয়েছে। অনেক পরীক্ষাকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। এজন্য আমি মনে করি শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর দাবিটি যৌক্তিক। খবরে জেনেছি ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানো হয়েছে। তাই এইচএসসি পরীক্ষার বেলায়ও এটা ঘটতে পারে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু আজ দুপুর থেকে দেখলাম সেই গোয়েবলসীয় প্রচারণা। শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি বিষয়ক উক্তি। এ যেন কান নিয়েছে চিলে শুনে রাস্তায় নেমে পড়া। কিন্তু কেউ একবারও বললেন না, কোথায় বা কাকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী এ কথা বলেছেন। তার কথার ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ কেউ দেখাতে পারলেন না। কিন্তু কথাটি চাউর হয়ে গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। কম বয়সী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে উত্তেজিত করা হলো। একই সময়ে আমরা দেখলাম পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্টদের অনলাইনে নানাবিধ তৎপরতা। গুজব ছড়িয়ে দেয়া হলো শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চলেছে। তারা নিহত হয়েছে . . . ইত্যাদি . . . ইত্যাদি। 


তিনি ফেসবুক পোস্টে আরও বলেন, এভাবেই দেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ আমাদের মনজগৎকে মিথ্যা দিয়ে প্রভাবিত করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সংগঠক হিসেবে আমি বলব, আমাদের ভীতু ভাববেন না। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। প্রধানমন্ত্রী ও জনন্দিত নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দুর্বল কোনো ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই। তাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। এ দেশের মানুষ ফ্যাসিবাদকে কবর দিয়েছে। তারা আর পেছনে ফিরবে না। এই কথাগুলো মনে রাখবেন। শেষে বলব, সবাই সতর্ক থাকবেন। নিজেদের একতার শক্তিতে ভরসা রাখুন। অপপ্রচার চালিয়ে দেশ বিরোধী শক্তি কিছু পাবে না। এই মাটি ও মানুষ আমাদের পক্ষে। আমাদের হারাবার কিছু নেই। বরং মানুষকে কিছু দেয়ার জন্যই আমাদের রাজনীতি। সেই রাজনীতি সত্য ও সুন্দরের পক্ষে। এটা মনে রেখেই আমাদের প্রতিদিনের পথচলা। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728