1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে . . .

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-07-2026 ইং
  • 2815 বার পঠিত
ad728

বহুল ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাইবার প্রতারণার হাত থেকে সুরক্ষিত রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেফটি ফিচার চালু করেছে। এই ফিচারগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনি সাইবার অপরাধীদের ফাঁদে পড়া থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।


অচেনা নম্বর থেকে আসা কলের উপদ্রব কমাতে হোয়াটসঅ্যাপের ‘সাইলেন্স আননোন কলারস’ (Silence Unknown Callers) ফিচারটি দারুণ কার্যকর। এটি চালু থাকলে অচেনা নম্বর থেকে কল এলে আপনার ফোন বেজে উঠবে না, বরং কলটি শুধু কল ট্যাব এবং নোটিফিকেশনে দেখা যাবে। 


এছাড়া ‘কনটেক্সট কার্ডস’ (Context Cards) ফিচারের মাধ্যমে আপনি কোনো অচেনা নম্বর থেকে মেসেজ পাওয়ার পর সেটি আপনার সেভ করা আছে কি না বা ওই ব্যক্তি আপনার পরিচিত কোনো গ্রুপে আছেন কি না, তা সহজেই যাচাই করতে পারবেন। এর ফলে কারো মেসেজ ব্লক করা বা উপেক্ষা করার আগে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।


ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুবিধা থাকলেও, প্রতারকরা এই সুযোগে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। এই ঝুঁকি এড়াতে হোয়াটসঅ্যাপ এখন কোনো অচেনা ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় ব্যবহারকারীকে সম্ভাব্য সতর্কবার্তা দেখায়। পাশাপাশি, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ অন্য কোনো ডিভাইসের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করলে ‘ডিভাইস লিঙ্কিং অ্যালার্টস’ (Device Linking Alerts) ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে আপনাকে সতর্কবার্তা পাঠাবে, যা অ্যাকাউন্টের অপব্যবহার রোধে সহায়ক।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728