প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. নয়ন বাংগালি।
বুধবার ১৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিতি ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, আব্দুর সবুর, মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আতিকুল হক আহাদ, এজি এম জাহাঙ্গীর, আব্দুর রাহিম ও রাজা চৌধুরী।
এ প্রসঙ্গে নয়ন বাংগালি দেশের টিভিকে বলেন, দেশ ও দলের স্বার্থে নিজেদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমাদের এই শক্তিকে উপস্থাপন করেছি। এটি বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে নেতৃত্বের অভিজ্ঞতার এক বিনিময় মাধ্যম। আমাদের ভবিষ্যতের পথচলায় এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা রাখি।