1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-07-2026 ইং
  • 789 বার পঠিত
ad728

লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতা দেওয়া হয়েছে। জাহাজগুলোকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন অ্যাসপিডেস।


জাহাজ চলাচল খাতের জন্য জারি করা এক নিরাপত্তা পরামর্শে ইইউ নৌবাহিনী জানায়, ইসরাইল, যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের স্বার্থ-সংশ্লিষ্ট জাহাজ বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব জাহাজকে লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচল না করার সুপারিশ করা হচ্ছে।


এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সাম্প্রতিক ঘোষণা। গত রোববার হুথিরা জানায়, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কথিত হামলার জবাবে তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা শুরু করেছে।


হুথিদের এই ঘোষণার পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এখানকার যেকোনো নিরাপত্তা সংকট বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728