1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

টাইগারদের ইংল্যান্ড সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-07-2026 ইং
  • 1041 বার পঠিত
ad728

দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ঐতিহ্যবাহী ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লন্ডনের লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক একটি (একমাত্র) টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

সবশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দীর্ঘ সময় পর এই সফরের সূচি প্রকাশিত হলো। ২০২৭ সালের ২৮ মে থেকে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শুরু হবে এই স্মরণীয় টেস্ট ম্যাচটি।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বাংলাদেশকে স্বাগত জানিয়ে বলেন, "লর্ডসে একটি একমাত্র টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। ২০১০ সালের পর এই প্রথম আমরা দেশের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট খেলব। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও একটি হোয়াইট-বল সিরিজের জন্য আতিথেয়তা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728