1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-07-2026 ইং
  • 474 বার পঠিত
ad728

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সিনিয়র সদস্য, টেলিভিশন ব্যক্তিত্ব ও ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের নির্মাতা মুস্তাফিজুর রহমান মারা গেছেন। 

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। 

জানা গেছে, দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। মরহুমের দুই ছেলে দেশের বাইরে থাকায় আগামী ৩০ জুলাই দাফন করা হবে।

মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’র প্রযোজক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’সহ বহু জনপ্রিয় নাটক ও টেলিভিশন প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মুস্তাফিজুর রহমানের নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি বাংলা টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বেসরকারি টেলিভিশন ‘বাংলাভিশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728