1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরে দেয়াল ধস: আহতদের সার্বিক সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-07-2026 ইং
  • 96 বার পঠিত
ad728

রাজধানীতে মিরপুর কলেজের দেয়াল ধসে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, সে জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

হাসপাতালে কোনো ধরনের খরচ রোগীদের বহন করতে হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং আমরা তার পুরো অর্থ পরিশোধ করব। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে রোগীদের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং একজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। নিটোরে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বর্তমানে আহতরা শঙ্কামুক্ত আছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728