1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কারাগার থেকে মুক্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11077 বার পঠিত
ad728

সব মামলায় জামিন পাওয়ার পর কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার (১৯ আগস্ট) তিনি কারাগার থেকে মুক্তি পান।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের জিআর শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অন্য কোনো নতুন মামলা না থাকায় এবং পূর্বের মামলাগুলোতে জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

মামলার নথিসূত্রে জানা যায়, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা একটি মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন খায়রুল হক। এর আগে পৃথক আটটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন।

তবে বনানী থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২ জুলাই আদালতে আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে ৮ জুলাই আদালত তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

গত ২৭ জুলাই নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হলে, ৯ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। হাইকোর্ট শুনানি শেষে ১০ আগস্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় উজ্জ্বল মিয়াসহ প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হন। পরবর্তীতে ভুক্তভোগী উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..