1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ড. নয়ন বাঙালীর স্বপ্নরেখা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-07-2026 ইং
  • 214 বার পঠিত
ad728

সময়টা আশির দশকের শুরুর। তখন নয়ন বাঙালীর শৈশব। যে জনপদে তিনি থাকতেন তা ছিল অপরাধের স্বর্গরাজ্য। সে বয়সেই তিনি ঠিক করলেন পরিস্থিতির বদল দরকার। সমবয়সী বন্ধুদের নিয়ে এলাকায় গড়ে তুললেন সন্ত্রাস বিরোধী কিশোর সংঘ। অল্প বয়সীদের এমন উদ্যোগে টনক নড়ে প্রশাসনের। তাদের কড়াকড়িতে ধীরে ধীরে কমে যায় বেআইনি কার্যক্রম।

ড. নয়ন বাঙালী এখন পরিণত বয়সে। তবু বিদ্যমানকে বদলে দেয়ার স্বপ্ন তাকে আজও তাড়া করে। থাকেন প্রবাসে। কিন্তু মন জুড়ে তার বাংলার প্রান্তিক মানুষ। তাদের ভাগ্য পাল্টে দেয়ায় সক্রিয় এই মানুষটি।

বাঙালীর পাঠশালা ও স্কুল অব লিডারশিপের মতো সংগঠন এ কারণেই গড়ে তোলা। চান প্রশিক্ষিত নেতৃত্ব। যারা সৎ ও ত্যাগী। বিশ্ব রাজনীতি যাদের নখদর্পনে। এমন নেতৃত্ব পারে দেশকে বদলে দিতে। তাই নেতৃত্বের আমূল পরিবর্তন নিয়ে ব্যস্ত সময় কাটে ড. নয়ন বাঙালীর।   

বাংলাদেশে উন্নয়নের তাবৎ স্ফীতি গ্রাম পর্যায়ে পৌঁছায় না। এর জন্য সুশাসন সামগ্রিকতা পায় না। নয়ন বাঙালীর তাই নিজেকে জড়িয়ে রাখেন গ্রাম সরকারের অভিনব ধারণায়। দেশে ফিরেই এ ব্রতে তিনি পুরোপরি আত্মনিয়োগ করবেন।

এর সঙ্গে আছে প্রান্তজনের গ্রামীণ অর্থনীতির রূপান্তর। এটিও ড. নয়ন বাঙালীর অন্যতম কাজের ক্ষেত্র। কেন্দ্র ও প্রান্তিকতার মিশেলে গড়া একটি অত্যাধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে তার শ্রম। 

অনেক লোক চায় কাজ শেষে কেবলই বিরাম। কিন্তু ড. নয়ন বাঙালী তেমন ধাঁচে গড়া নন। ক্লান্তি তাকে স্পর্শ করে না। রাত-দিন এই মানুষের এক হয়ে যায় বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের বিরামহীন কর্মস্পৃহায়। স্বপ্ন তার আকাশ ছোঁয়া। জানেন তা পূরণের সুনিপুণ নকশাও। সমষ্টিকে নিয়ে তার বাঁচা। নিজের একক মঙ্গলে তিনি অতৃপ্ত। 

সব মিলিয়ে এই কর্মবীর সমকালে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন। এভাবে নিশ্চিতভাবে একদিন ভবিষ্যৎ অনুরণিত হবে তার গল্পে। সে পর্যন্তই আমাদের অপেক্ষা।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..