1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ফেসবুকে আমার নামে ভুয়া বক্তব্য প্রচার: রিজভী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-08-2026 ইং
  • 11898 বার পঠিত
ad728

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ভুয়া বক্তব্য ছড়িয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে সাধারণ জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার নাম ব্যবহার করে আজ (৩ আগস্ট ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বক্তব্য পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত বক্তব্যটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘বক্তব্যটি আমার নামে বিএনপির দফতর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। ফেসবুকে আমার নাম ব্যবহার করে প্রচারিত ভুয়া বক্তব্যটির বিষয়ে সাধারণ জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..