1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লাভ শেয়ার বিডির মহতি উদ্যোগ রবিবার রংপুরে উদ্বোধন হবে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-08-2026 ইং
  • 14554 বার পঠিত
ad728

সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রংপুরে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করা হবে। স্বেচ্ছাসেবী সংস্থা 'লাভ শেয়ার বিডি'-এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের অধীনে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫টি ‘চা-ঘর’ হস্তান্তর করা হবে।


৯ আগস্ট ২০২৬ (রবিবার) বেলা ১১:৩০ ঘটিকায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উদ্বোধন ও চা-ঘর হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।


‘নিজেকে দিয়ে শুরু’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করা সংগঠন 'লাভ শেয়ার বিডি' জানায়, স্বাবলম্বীকরণ এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় প্রান্তিক পরিবারগুলো নিজেদের উপার্জনের পথ তৈরি করতে পারবে এবং সমাজে আত্মমর্যাদার সাথে বসবাস করতে সক্ষম হবে।


অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রান্তিক মানুষদের স্বাবলম্বী করার এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728