1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিধ্বংসী রূপে ইয়াশ, পাশে কিয়ারা ও নয়নতারা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 09-08-2026 ইং
  • 11824 বার পঠিত
ad728

দক্ষিণী সিনেমার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল চর্চিত চলচ্চিত্র ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। আজ সন্ধ্যার দিকে প্রকাশিত এই ট্রেলারে সম্পূর্ণ নতুন ও

একাধিক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন ইয়াশ।

আশী-র দশকের গোয়ার প্রেক্ষাপটে তৈরি এই ছবির ট্রেলারজুড়ে ফুটে উঠেছে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ, রক্তক্ষয়ী সংঘাত ও হিংস্র প্রতিশোধের ছাপ। সেই সাথে দেখা মিলেছে গভীর পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিতও।

ভিডিওটির শুরুতেই ইয়াশ অভিনীত মূল চরিত্র এবং তার সন্তানের মধ্যকার জটিল ও মনস্তাত্ত্বিক সম্পর্কের আভাস দেওয়া হয়। এরপরই দ্রুত গতিতে একের পর এক মারমুখী ও অ্যাকশননির্ভর দৃশ্য ভেসে উঠতে থাকে। ছবিটিতে ইয়াশকে 'রায়া'

ও 'রুমি' নামক দুইটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে, পিতা ও পুত্রের মতাদর্শগত লড়াই-ই হতে যাচ্ছে এই কাহিনীর অন্যতম মূল আকর্ষণ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..