1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

হেফাজতকে পাশে চান প্রধানমন্ত্রী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-08-2026 ইং
  • 12917 বার পঠিত
ad728

নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় হেফাজতে ইসলাম যেভাবে বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও যেন সেভাবেই পাশে থাকে সেই অনুরোধ করেছেন সরকারপ্রধান তারেক রহমান। 

রবিবার (৯ আগস্ট) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।’

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আপনারা একসঙ্গে থেকে কাজ করেছেন। ফলে বিপদ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। তবে সমস্যা শেষ হয়নি।’

তিনি বলেন, ফ্যাসিবাদের সময় দেশে বিপুল অর্থ লুট হয়েছে। নির্বাচনের পরও নানা সমস্যা সামনে এসেছে। 

ফটিকছড়ির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ এলাকায় হাসপাতাল ও শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ এবং কর্মসংস্থানেরও দাবি আছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে।



ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..