বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, শুধু তাবেদারি করলেই অনুসারী হওয়া যায় না। প্রকৃত অনুসারী হতে হলে নেতার চিন্তা, চরিত্র ও মূল্যবোধকে ধারণ করতে হয়। নেতা হলে যেমন যুক্তি দিয়ে কথা বলতে হ য়, তেমনি দেখা হলে অন্ধ সমর্থন নয় সুস্থ বিতর্ক, যুক্তিপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের সাহসও থাকতে হয়। কারণ একজন সত্যিকারের অনুসারী নেতার ছায়া নয়, তার আদর্শের জীবন্ত প্রতিফলন।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে নয়ন বাঙালি এ কথা বলেন।
তিনি বলেন, আমি আজও বুঝি না—যে মানুষ রাজনীতি করে, যে কোনো দলের অনুসারী, কিংবা কাউকে নিজের নেতা বলে মানে, সে কেন শুধু স্লোগানটাই শেখে, কিন্তু নেতার ভালো গুণগুলো শেখে না?
তিনি আরও বলেন, নেতার মতো ভদ্রভাবে কথা বলা, মানুষের প্রতি সম্মান দেখানো, সুন্দর আচরণ, শালীন বডি ল্যাঙ্গুয়েজ, সৌজন্যবোধ, বিনয় আর সাদামাটা জীবনযাপন—এসবই তো প্রকৃত নেতৃত্বের পরিচয়।
এ জাতীয় আরো খবর..