এসএসসি ও সমমান ২০২৬: পাসের হার ৬২.২৫ শতাংশ, ফল প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে দেশের ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে যৌথভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে
সার্বিক ফলাফলের এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
পরীক্ষার্থী ও পাসের চিত্র
চলতি বছর সব মিলিয়ে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
সাধারণ শিক্ষা বোর্ড (৯টি): মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। যেখানে ছাত্রী সংখ্যা (৭ লাখ ৫১ হাজার ৯৩) ছাত্রদের (৬ লাখ ৬৭ হাজার ৩০৫) চেয়ে বেশি ছিল।
মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল): মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল): পরীক্ষা দিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। যার মধ্যে ছাত্র ছিল ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ছিল ৩৩ হাজার ১৫১ জন।