1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সুরের আবেগে মেলে প্রশংসা, পরীক্ষার নম্বর নয়: শিক্ষামন্ত্রী

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 10-08-2026 ইং
  • 11472 বার পঠিত
ad728

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতেই কোনো বাড়তি সুবিধা না দিয়ে

প্রকৃত নম্বর দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, মন খুলে গান গাওয়া সম্ভব হলেও পরীক্ষার খাতায় অযাচিত নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই।

সংবাদ সম্মেলনটি উৎসবমুখর না হওয়া এবং মন্ত্রীর উত্তর কিছুটা কূটনৈতিক মনে হওয়া নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, এর চেয়ে পরিষ্কার বক্তব্য আর হতে পারে না। গানে স্বাধীনতা থাকলেও পরীক্ষার মূল্যায়নে কঠোরতা

বজায় রাখাই যুক্তিসঙ্গত।

এবারের ফল বিপর্যয় হয়েছে—এমনটি মানতে নারাজ শিক্ষামন্ত্রী। ফলাফলকে 'সুন্দর' আখ্যা দিয়ে তিনি জানান, শিক্ষার্থীরা যা অর্জন করেছে, ঠিক সেটাই তাদের দেওয়া হয়েছে।

এ ছাড়া এবার পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগের কথা ঘোষণা করা হয়। মন্ত্রী জানান, আগে ফলাফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে কেবল নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুলত্রুটি দেখা হতো, পুরো উত্তরপত্র নতুন করে দেখা হতো না। তবে এবার

অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..