1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল তিন কনফেডারেশন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-08-2026 ইং
  • 12988 বার পঠিত
ad728

সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি আপত্তি তুলেছে ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তিন কনফেডারেশন যৌথভাবে প্রকাশিত এক খোলা চিঠিতে ফিফার নেতৃত্বের ধরন নিয়ে কঠোর সমালোচনা করেছে।

সম্প্রতি বিশ্বকাপের বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ যুক্ত করে আংশিক মালিকানা দেওয়ার একটি পরিকল্পনা সামনে এনেছিল ফিফা। ব্যাপক সমালোচনার পর অবশ্য সেই উদ্যোগ থেকে সরে আসে সংস্থাটি। পাশাপাশি ২০২৭-২০৩০ সময়কালের জন্য ২ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। তবে পরিকল্পনাটি প্রত্যাহার করলেও বিতর্ক থামেনি।

সোমবার প্রকাশিত যৌথ চিঠিতে উয়েফা, কনকাকাফ ও এএফসি স্পষ্ট করে বলেছে, ফুটবল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। তাদের মতে, ফুটবলের নেতৃত্ব মানে ব্যক্তিগত ক্ষমতা কেন্দ্রীভূত করা কিংবা কর্তৃত্বকে নিজের হাতে কুক্ষিগত করা নয়। ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ না করলেও চিঠির বক্তব্যে তার নেতৃত্বের প্রতি স্পষ্ট অনাস্থা প্রকাশ পেয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতারণা বা অসততার মাধ্যমে যখন আস্থা নষ্ট হয় এবং কোনো ব্যক্তি তাকে ক্ষমতা দেওয়া বৃহত্তর সংগঠনের ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, তখন তিনি নিজের ওপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এর আগে গত সপ্তাহে মরক্কোতে ফিফার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইনফান্তিনো দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। উয়েফার ৫৫ সদস্য দেশের পক্ষ থেকে ফিফার টুর্নামেন্ট বয়কটের যে অবস্থান নেওয়া হয়েছে, তা বহাল রয়েছে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস আরও এক ধাপ এগিয়ে ইনফান্তিনোর দ্রুত পদত্যাগ দাবি করেছেন।

মরক্কোর জরুরি বৈঠকের বৈধতা ও প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে তিন কনফেডারেশন। তাদের দাবি, ওই সভায় নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার প্রস্তাব কীভাবে তৈরি ও এগিয়ে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবিও জানিয়েছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। তাদের মতে, এই তদন্তে ফিফার কোনো প্রভাব থাকা উচিত নয়। একই সঙ্গে কীভাবে এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারবোধের ঘাটতি তৈরি হলো, সেটিও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে তিন সংস্থা ফুটবলের ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছে। তাদের ভাষ্য, ফুটবলকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা খেলাটির স্বার্থে কাজ করবে এবং ফুটবলের প্রতি নিজেদের দায়বদ্ধতা বজায় রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..