1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

'জনতার মহানায়ক এবার রাষ্ট্রপতি'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-08-2026 ইং
  • 13116 বার পঠিত
ad728

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে চলেছেন পরবর্তী রাষ্ট্রপতি - এমন গুঞ্জন তুঙ্গে এখন রাজনীতি আঙিনায়। 

এ প্রসঙ্গ নিয়ে বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, ফখরুল ভাইকেই রাষ্ট্রপতি হওয়া মানায়। মানুষের হৃদয়ের রাজনীতি দিয়ে তিনি জনতার মহানায়ক হয়েছেন। তার অধ্যাবস্যায় স্বার্থক হবে। কারণ, জনতার মহানায়ক এবার রাষ্ট্রপতি।   

সম্প্রতি দেশের টিভির সঙ্গে এক আলাপচারিতায় এমন কথা বলেন ড. নয়ন বাঙালি।

তিনি বলেন, ফখরুল ভাই একজন মাটির মানুষ। উনার মধ্যে কোনো ভণ্ডামি নেই। তিনি হৃদয় তাড়িত একজন ব্যক্তি। বেশিরভাগ রাজনীতিবিদের মুখে এক কথা, আর মনে আরেক কথা থাকে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তেমন নন। তার কোনো মুখোশ নেই। 

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে চরম নির্যাতন ভোগ করেছেন ফখরুল ভাই। দুর্বৃত্তরা ভেবেছিল তাকে জেলে নিলেই তিনি আপস করবেন। কিন্তু তা ঘটেনি। এই সৎ মানুষটি গণতন্ত্রের জননী খালেদা জিয়ার বিশ্বাস ভঙ্গ করেননি কখনো। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাকে অত্যন্ত ভালোবাসেন। উত্তরবঙ্গের মানুষের প্রাণপ্রিয় এই নেতার যথাযোগ্য মূল্যায়ন হওয়া এখন সময়ের দাবি। 

তিনি বলেন, দুর্দিনের সাথীকে ভুলে যায় বেইমানরা। বর্তমান সরকার তেমন নয়। এজন্যই আমি আশা করি রাষ্ট্রপতি পদে নির্বাচিত করে মির্জা ফখরুল ভাইকে তার অবদানের উপযুক্ত স্বীকৃতি দেবে বিএনপি।    

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..