1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লন্ডনের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়ছেন ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12046 বার পঠিত
ad728

ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তার সাথে ভ্রমণ

করছেন ছেলে মিরাজুল মইন জয়, স্ত্রী এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

লন্ডনে পৌঁছে পূর্ব লন্ডনের বার্কিংয়ে মেয়ে ইমা ইসলামের বাসায় উঠবেন তিনি। এক সপ্তাহ বিশ্রামের পর মাউন্ট ভার্নন হাসপাতালে তার পরবর্তী পর্বের চিকিৎসা শুরু হবে। চিকিৎসকেরা সিটি স্ক্যান ও এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-

নিরীক্ষা শেষে নতুন চিকিৎসাপদ্ধতি চূড়ান্ত করবেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করে টিউমারের সিংহভাগ অপসারণ করা হয়েছিল। এরপর তিনি ৬০টির বেশি কেমোথেরাপিসহ দুই ধাপে ওরাল থেরাপি গ্রহণ করেন। চিকিৎসকদের মতে, দীর্ঘ

চিকিৎসায় টিউমারটি অনেকটাই ছোট হয়ে এসেছে এবং তার শারীরিক অবস্থাও সন্তোষজনক।

গত ৩ আগস্ট কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। ঢাকায় অবস্থানকালে শিল্পকলা একাডেমিতে নিসচার ১১তম মহাসমাবেশে যোগ দেন এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ

কিশোরগঞ্জে নিজ গ্রামে সময় কাটানোর কথা রয়েছে তার। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ইলিয়াস কাঞ্চন জানান, চিকিৎসা শেষ করে তিনি দ্রুত নিজ দেশে ফিরে আসতে চান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..