সারাদেশে মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও দুজন (বরিশাল ও খুলনায় ১ জন করে)।
একই সময়ে নতুন ৭২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সারাদেশে মোট ২১ হাজার ৫৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৬৩ জন।