1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ল্লাল হত্যাকাণ্ড: প্রধান আসামি হাবিব কারাগারে প্রেরিত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 13107 বার পঠিত
ad728

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যা মামলায় অভিযুক্ত খাজা হাবিবুল্লাহ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের

(ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ হাবিবকে গ্রেফতার করে রমনা মডেল থানায় হস্তান্তর করে।

তবে ওই দিনই তিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে সুস্থ হলে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল

আলম খন্দকার আসামি হাবিবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।

উল্লেখ্য, গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় সালিশের কথা বলে ডেকে নিয়ে বিল্লালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

মার্কেটে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিল্লালের ভাগ্নে আকাশের সঙ্গে আসামি দিদারুল ইসলাম বাবুর বিরোধ চলছিল।

এর জের ধরে দিদারুল ও তার সহযোগীরা বিল্লালের ওপর হামলা চালায় এবং

একপর্যায়ে বুকে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে। এ ঘটনায় বিল্লালের স্ত্রী আম্বিয়া খাতুন ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..