1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বর্ষার পানিবাহিত রোগে লিভারের ক্ষতি? এড়িয়ে চলার উপায়

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 11746 বার পঠিত
ad728

বর্ষা মৌসুমে চারদিকের জলাবদ্ধতা ও ভেজা পরিবেশের কারণে বাড়ে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি।

পেটের সমস্যা কিংবা জ্বরকে সাধারণ মনে হলেও, অসচেতনতার কারণে তা শরীরে থাকা লিভারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্ষাকালে লিভারের পানিবাহিত রোগ ও এর বিস্তার নিয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন লিভার রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম শামসুল কবীর।

বিশেষজ্ঞদের মতে, এই ঋতুতে দূষিত পানির মাধ্যমে লিভার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়।

বর্ষায় সবচেয়ে বেশি দেখা দেয় ভাইরাল হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ (যা সাধারণত জন্ডিস নামে পরিচিত)।

এ ছাড়া দূষিত পানি থেকে টাইফয়েড ও লিভারে পুঁজ জমার (লিভার অ্যাবসেস) মতো জটিলতা তৈরি হতে পারে।

অন্যদিকে, মশাবাহিত ডেঙ্গু বা চিকুনগুনিয়া সরাসরি পানিবাহিত না হলেও, এসব রোগে আক্রান্ত হলে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়।

পানির মাধ্যমে যেভাবে ছড়ায় জীবাণু হেপাটাইটিস ‘এ’ বা ‘ই’ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মল-মূত্রের মাধ্যমে এই জীবাণু পরিবেশে ছড়ায় এবং পানির উৎসে মিশে যায়।

বিশেষ করে শহরাঞ্চলে পানির সাপ্লাই লাইন ও ড্রেনেজ লাইন পাশাপাশি থাকায় কিংবা পাইপে ছিদ্র থাকলে বিশুদ্ধ পানির সাথে দূষিত পানি মিশে যাওয়ার ঝুঁকি থাকে।

কেবল খাওয়ার পানি ফোটালেই ঝুঁকি এড়ানো সম্ভব নয়; কারণ থালা-বাসন ধোয়া, কাঁচা শাকসবজি পরিষ্কার করা কিংবা রাস্তার পাশের অনিরাপদ শরবত ও খাবার গ্রহণের মাধ্যমেও এই জীবাণু শরীরে ঢুকতে পারে।

সুরক্ষায় করণীয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সামান্য পরিমাণ দূষিত পানিও লিভারের ক্ষতির কারণ হতে পারে। তাই এই সময়ে সতর্কতা অবলম্বন করা জরুরি:

  • খাওয়ার পানির পাশাপাশি রান্না ও থালা-বাসন ধোয়ার কাজেও বিশুদ্ধ বা ফুটানো পানি ব্যবহার করতে হবে।

  • হাটে-বাজারে খোলা শরবত, কাটা ফল বা অস্বাস্থ্যকর সালাদ খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে।

  • খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়তে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..