ফিলিপিন্সের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় জোড়া ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে আল জাজিরা সংবাদ সংস্থা বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্প দুটি কাছাকাছি স্থানে সংঘটিত হয়েছে, যার কারণে বিস্তর ক্ষতি ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।