1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইটভাটা পরিচালক নিহত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 11160 বার পঠিত
ad728

খুলনার রূপসায় ‘রূপসা ব্রিকস’ নামে একটি ইটভাটায় ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার (১১ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটাটির মালিক স্থানীয় যুবদল নেতা ফরহাদ শেখ। তাঁর মেজ ভাই নিহত ফখরুল শেখ নিজেই ভাটা পরিচালনা করতেন।

মঙ্গলবার গভীর রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ ভাটায় প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে।

পরে উপস্থিত শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে—এর একটি ঘাড়ে এবং অন্যটি মুখ দিয়ে ঢুকে কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর জানান, রাত ১টার দিকে দুর্বৃত্তরা ফখরুলকে গুলি করে পালিয়ে যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..